এনসিপির চুয়াডাঙ্গা পৌর আহ্বায়ক কমিটি গঠন, আলাউদ্দিন আহবায়ক ও সদস্য সচিব আসলাম

স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি এনসিপির চুয়াডাঙ্গা পৌর (আংশিক) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে
আলাউদ্দিনকে আহবায়ক ও আসলাম হোসেন অর্ককে সদস্য সচিব করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন করা হলো বলে চিঠিতে বলা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এনসিপির জেলা কমিটির আহবায়ক খাজা আমিরুল বাশার ও সদস্য সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মাসের জন্য চুয়াডাঙ্গা পৌর আহবায়ক কমিটি আংশিক অনুমোদন দেয়া হলো। কমিটির আহবায়ক হলেন মো: আলাউদ্দীন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইনসান মন্ডল, মোঃ মাসুদ রানা ও সুমাইয়া আক্তার। সদস্য সচিব মোঃ আসলাম হোসেন অর্ক, যুগ্ম সদস্য সচিব মো: মুশফিকুর রহমান ও মো: রফিকুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো: জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ ও সালমা খাতুন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আলী। এদিকে কমিটির সদস্যরা হলো মো: একরামুল হক,
মো: লিটন মিয়া, মো: মাসুম হোসেন, হালিমা খাতুন, মো: ইবনে হাসিব, মো: সাহিন হোসেন ও মো: লাভলু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।