আব্দুস সেলিম, হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সাব্বির মাস্টার। একই কমিটির অভিভাবক সদস্য হিসেবে যোগদান করেছেন মো. জসিম উদ্দিন শেখ। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনাড়ম্বর ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনিযুক্ত সভাপতি মো. সাব্বির মাস্টার বিদ্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন এবং দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরজ আলী, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সালেহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, মো. জুলফিকার আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মো. জসিম উদ্দিন শেখ, হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং শিক্ষক মাসুদ রানা ও সাজেদুর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত সভাপতি মো. সাব্বির মাস্টার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



