আব্দুস সেলিম, হিজলগাড়ীঃ
জীবননগর সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও ফল-সবজি ব্যবসায়ী চাষী রমজান আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে চাইনার গুয়াংজুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার শারিরীক অবস্থা উন্নতির দিকে। সবার কাছে দোয়া চেয়েছেন। দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে আবারও প্রিয় মানুষগুলোর মাঝে ফিরে আসার স্বপ্ন দেখছেন তিনি।
জানা গেছে, চিকিৎসার জন্য ১ অক্টোবর চিনে যান। বর্তমানে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজুতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান পরিচালক উ ওয়েই (ডঁ ডবর) এবং সহকারী চিকিৎসক ওয়াং জিয়েরুর (ডধহম ঔরবৎঁ) অধীনে চলছে তাঁর চিকিৎসা। চাষি রমজান ও তার পরিবার জানিয়েছেন, তাঁকে আধুনিক চিকিৎসাপদ্ধতি ‘মাইক্রো অ্যাবলেশন থেরাপি’ দেওয়া হচ্ছে, যা রোবটের সহায়তায় সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর। তবে সবকিছুই মহান আল্লাহর ইচ্ছা ও চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে চীনে নেওয়ার প্রস্তুতির সময় সাংবাদিক চাষি রমজান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে হার্টে রিং পরানো হয়। এর আগে ২০২৫ সালে টিউমার অপারেশনের পর চাষি রমজানের ক্যান্সার ধরা পড়ে। তিনি দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং কেমো থেরাপি দেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে জীবননগরের বাসায় ফেরেন। তবে পরে তার মাথায় সিষ্ট ধরা পড়ে। এরপর ঢাকায় চিকিৎসার জন্য গেলে তিনি হৃদরোগ আক্রান্ত হন।
প্রিয়জনদের সান্নিধ্যে ফিরে আসার প্রত্যাশায় দিন গুনছেন রমজান আলী। চিকিৎসার এই লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিক দোয়া। সাংবাদিক রমজানের প্রত্যাশা, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং চিকিৎসা শেষে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দেন। তিনি সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সাংবাদিক চাষী রমজান আলী ক্যান্সারে আক্রান্ত হয়েচীনের গুয়াংজুর একটি হাসপাতালে চিকিৎসাধীন



