কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য মোস্তফা মালিতা (৪০) এবং কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজিদুল মোল্লা ওরফে দুখে (৪৫)।
মোস্তফা মালিতা কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে। অন্যদিকে মজিদুল মোল্লা হরিণদিয়া স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।



