স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার মাছের দাইড় গ্রামে বেসরকারী সংস্থার উদ্যোগে বিনামুল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছের দাইড় গ্রামে কমিউনিটি মিটিং ও ছাগল বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত “ক্ষ্দ্রু উদ্যোক্তা তৈরীতে উন্নত মাচা ঘরে ছাগল পালন কর্মসূচীর আওতায় ১৪ জন দরিদ্র নারী উপকারভোগির পরিবারে ১৪টি মাচা ঘর করে দেওয়া হয় এবং প্রত্যেক উপকারভোগিকে ২টি করে মোট ২৮টি মা ছাগল বিনা মুল্যে প্রদান করা হয় ।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম মাহমুদুল হক এবং রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিখন ও সাধারণ সম্পাদক আ: সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে । প্রান্তিক দরিদ্র নারীদের মাচা ঘরে ছাগল পালনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং তাদের পরিবারের উন্নয়ন সাধিত হবে পাশাপাশি মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগী নারীদের মধ্যে বক্তব্য রাখেন, মোছাঃ সাহেদা খাতুন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৪জন উপকারভোগির হাতে ২৮টি মা ছাগল তুলে দেন। পরে উপকারভোগিদের মাচা ঘর পরিদর্শন করনে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুল ইসলাম।
চুয়াডাঙ্গার মাছের দাইড় গ্রামে বেসরকারী সংস্থার উদ্যোগে বিনামুল্যে ছাগল বিতরণ



