জীবননগর অফিস
আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জীবননগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুদের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।



