চুয়াডাঙ্গায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় বৈদেশিকে কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ​রোববার  সকাল ১০টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটি পরিচালিত হয়। 

​অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ  মুছাব্বেরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। 

​সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। 

 এ সময় প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ হয়ে যাওয়ার কোন বিকল্প নেই। যে দেশে যাবেন সে দেশের ভাষা শিখে দক্ষ শ্রমিক হয়ে যেতে পারলে আপনাকে কোন ঝামেলায় পড়তে হবে না। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই শুধু একটা সার্টিফিকেটের জন্যই অনেকে এই টিটিসিতে আসেন। ম্যানপাওয়ার করা হয়ে গেলেই তারা বিদেশে চলে যান। শুধু সার্টিফিকেটের জন্যই নয় দক্ষ শ্রমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে টিটিসিতে আসতে হবে।

 এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।