জীবননগরে বালি বিক্রি নিয়ে সংঘর্ষ, আহত ৭

জীবননগর অফিস :
চুয়াডাঙ্গার জীবননগরে বালি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শফিকুল ইসলাম খোকা (৫০), তার ছেলে ইমন (২৪), শিমুল (৩০), শফিক (৪৫), কুতুব (৩২), রফিকুল (৪০) ও রাকিব (১৭)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শফিকুল ইসলাম খোকাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।
পুলিশ জানায়, বালি বিক্রিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারামারি হয়।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।