স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ মাদকপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা। মাদকপাচারকারীরা হলো উপজেলার হরিয়াননগর গ্রামের মহির উদ্দিনের ছেলে অনিম আহমেদ (২৫) ও খোদা বক্স মিয়ার ছেলে সুরাব হোসেন (৫৫)। গতকাল রবিবার সকাল ৬টার দিকে তাদেরকে আটক করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৪/৪-এস এর নিকট গোয়ালপাড়া মোড়ে মোল্লা ব্রিকস এর সামনে হতে হাবিলদার মোঃ পারকার সাজ্জাদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময আসামী মোঃ অনিম আহমেদ ও মোঃ সুরাব হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা। আটককৃতদের জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে।
জীবননগরের নতুনপাড়া এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদকপাচারকারী আটক



