দর্শনা সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি সহায়তা কেন্দ্র চালু

দর্শনা অফিস
দর্শনা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে ভর্তি সহায়তা কেন্দ্র চালু করেছে দর্শনা সরকারি কলেজ ছাত্রদল। গতকাল রবিবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা যাতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শোয়েব আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হায়, সাংগঠনিক সম্পাদক লিখন হোসেন, যুগ্ম সম্পাদক নাফিজ ইকবাল, মুশফিকুর রহমান সাইফ, নিসান হোসেন, প্রচার সম্পাদক ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, আরাফাত, রাকিব ও সুমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সহায়তা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।