মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগরে ৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে আব্দুল ওহাব মল্লিক (৫১) ও দারিয়াপুর গ্রামের মৃত শ্রী শম্ভু দাসের ছেলে শ্রী হৃদয় দাস (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই মিলন, মুন্না ও জাহিদ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক হওয়ায় তাদের শরীর তল্লাশী ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে মুজিবনগর থানা হেফাজতে নেওয়া হয়।
মুজিবনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) উত্তম কুমার দাস জানান, আককৃতদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মুজিবনগরে ইয়াবাসহ দুইজন আটক



