গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, তেরাইল গ্রামের মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে ইমানুর রহমান (৪০) ও একই গ্রামের বাগানপাড়ার মৃত দলিম হোসেনের ছেলে মিলন হোসেন (৩৬)।
মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মান্নান হাওলাদার জানান, মাদক নিয়ে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পুর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।