দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক গ্রেফতার

দর্শনা অফিস/ মেহেরপুর অফিস
দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়নগর চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
জয়নগর ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার  গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের মোজাহার আলী বিশ্বাসের ছেলে এম. এ. খালেক। গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। যার পাসপোর্ট নম্বর: অ০০৭৮৭৭৬৫, ভিসা নম্বর: ঠঘ৩৫৯২৪০৬। ঘটনার সময় দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা নিশ্চিত হন খালেকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে মেহেরপুর নিয়ে আসে।
এম এ খালেকের ছেলে আসিফ রেজা জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। হৃদ্যন্ত্রে ব্লক থাকায় বাইপাস সার্জারির জন্য তাঁকে ভারতে নেওয়া হচ্ছিল। তাঁর দাবি, বাবার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোতে তিনি জামিনে আছেন। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় ২০২৫ সালে ১৩ এপ্রিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪), ধারা: ১৫(৩)/২৫ডি ধারায় দায়েরকৃত মামলা রয়েছে। মামলা নং-১৫।  
দর্শনা ইমিগ্রেশন অফিসার এ এস আই তারেক জানান, সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বেলা ১১টার দিকে তাকে আটক করে দর্শনা থানা পুলিশে দেয়া। বেলা ১২ টার দিকে দর্শনা থানা পুলিশ এম এ খালেককে  গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।