স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দামুড়হুদা উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে বিপুল দর্শকের উপস্থিতিতে পুরো ম্যাচে ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করলেও কেউই ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দামুড়হুদা উপজেলা দল ৪-১ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। দুর্দান্ত গোলকিপিং নৈপুণ্যের জন্য দামুড়হুদা উপজেলা দলের গোলরক্ষক সাইমুন হাসান ম্যাচসেরা নির্বাচিত হন।
ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার সাইমুন হাসানের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিশ্রুতিশীল তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের ইব্রাহিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
খেলা দেখতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর আশিস মোমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ.এস.এম. আব্দুর রউফ শিবলু ও ফাহাদ চৌধুরী।
এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও ক্রীড়া সংগঠক আব্দুল কুদ্দুস মহলদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাঠে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন, সরোয়ার হোসেন জর্দার মধু, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, নাজমুল হক শান্তি, সাবেক কৃতি গোলরক্ষক রবিউল মল্লিক, আইয়ুব হোসেন, শহিদুল কদর জোয়ার্দ্দার, টিপু সুলতান, স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ আশাবুল হক এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমরান মহলদার রিন্টুসহ অনেকে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল এবং ২০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
গতকালের ম্যাচ পরিচালনা করেন শফিকুল নবী রিয়ান, জুয়েল রানা, লিটা হোসেন ও হাফিজুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন সাবেক ফুটবলার আইয়ুব হোসেন। ম্যাচের ধারাবিবরণী দেন ইসলাম রকিব ও শামীম আহমেদ খান।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টাইব্রেকারে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে হারিয়ে দামুড়হুদা সেমিতে



