স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মাদক, ঔষধ এবং কীটনাশক উদ্ধার করা হয়েছে।া গত বুধবার বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গত বুধবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৩-এস এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৮২০ পিস ভায়াগ্রা ও ১৮ বোতল নেশা জাতীয় সিরাপ আটক করা হয়। একই দিন রাত ১০টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৩-এস এর কাছে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১ হাজার ৫৯০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
এদিকে বুধবার বেলা ২টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৩-এস এর কাছে গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১২৯ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় ভায়াগ্রা, ঔষধ ও কীটনাশক উদ্ধার



