স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মদ, নেশা জাতীয় সিরাপ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ঔষধ।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল সোমবার রাত ১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৫০/২-এস এর নিকট বেতবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৫-এস এর নিকট মেদিনীপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২টি বাইসাইকেল ও ৭২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এর আগে রাত ১টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস এর নিকট ইশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ভারতীয় ২৪ বোতল সিরাপ ও ৩৫২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এদিকে রবিবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৩-এস এর কাছে চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১ হাজার ৯৫০ পিস ঔষধ আটক করা হয়।
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার



