গাংনীতে ৮ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ

মেহেরপুর অফিস
গাংনী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ৮ হাজার জন কৃষকের প্রত্যেককে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিথিন প্রদান করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমানের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মর্তুজা জামানাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।