জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে উথলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে অ্যাডভোকেট নাজমুল হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে আরিফুল হক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নাজমুল হুসাইনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফুল হকের প্রতিদ্বন্দ্বী ইউনুচ আলী পেয়েছেন ৫০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে মেহেদী হাসান লিপ্টন, কোষাধ্যক্ষ পদে ৬৫ ভোট পেয়ে সোহাগ হোসেন, বাজার ব্যবস্থাপনা সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে আনিছুর রহমান রনি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে শরীফ সালাউদ্দীন সবুজ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, রাজু আহম্মদ, মেহেরব হোসেন ও শ্রী স্বপন দাস।
নির্বাচনে নাজমুল-আরিফুল ও জিল্লুর-ইউনুচ—এই দুই প্যানেল থেকে মোট ২৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৩৮ জন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর বাজারের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে।
প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজমুল হুসাইন ও সাধারণ সম্পাদক আরিফুল হক ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে উথলী বাসস্ট্যান্ড বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি নাজমুল ও সম্পাদক আরিফুল



