দামুড়হুদায় পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা ও এর আওতাধীন পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে জিআর মামলার দুইজন এবং সিআর মামলার একজনসহ মোট তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রপ্তাররা হলেন, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে সুমন মিয়া (৩০), হুদাপাড়া উত্তরপাড়ার জিয়াউর রহমানের ছেলে চাঁদ আলী এবং নতিপোতা মাঝপাড়ার ওহাব আলীর ছেলে হাবিবুল্লাহ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ভিযানে এসআই উত্তম কুমারের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানার একটি দল জিআর-১৫৩/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি সুমন মিয়া ওরফে সুমনকে উপজেলার বড় দুধপাতিলা এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
একই দিনে এসআই সবুজ উদ্দিনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি দল জিআর-২৩৬/১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি চাঁদ আলীকে হুদাপাড়া উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ ছাড়া এসআই মানজেরুল ইসলামের নেতৃত্বে ভগিরথপুর পুলিশ ক্যাম্পের একটি দল সিআর-৬৩/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি হাবিবুল্লাহকে নতিপোতা মাঝপাড়ার নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।