মেহেরপুর অফিস
“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে মেহেরপুরে উদ্বোধন করা হয়েছে বৃক্ষ মেলার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইনসহ জেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
এবারের বৃক্ষ মেলায় ৩৪ টি স্টল স্থান পেয়েছে। যেখানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা শোভা পাচ্ছে। সপ্তাহব্যাপী এ মেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। ক্রেতারা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে প্রতিদিনই তাদের পছন্দের গাছের চারা কিনতে পারবেন।
মেহেরপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন



