স্টাফ রিপোর্টার
ভালাইপুরে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. রোকনুজ্জামান রোকনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) , সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তারসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই শনিবার বিকেলে রোকনুজ্জামান মোটর সাইকেলযোগে চুয়াডাঙ্গা হতে নিজ গ্রাম আলমডাঙ্গার সাহেবপুরে স্ত্রী-সন্তানসহ যাওয়ার পথে ভালাইপুরে গাছের ডাল ভেঙ্গে তাদের মাথার ওপরে পড়ে। এসময় জেলা আইনজীবী সমিতির সদস্য রোকনুজ্জামান রোকন, তার স্ত্রী ইভা ও দুই বছরের ছেলে শিশু সন্তান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোকনুজ্জামানকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে রোকনের মাথায় অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। মাথার খুলি কেটে ফেলে দিয়ে আইসিইউতে চিকিৎসা চলছে। রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে তাকে আরো দুইদিন অবজারভেশনে রাখতে হবে। রোকনুজ্জামানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
ভালাইপুরে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত অ্যাড. রোকনুজ্জামানের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত



