দামুড়হুদার চিৎলা নতুন পাড়ায় মাদকবিরোধী মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস

দামুড়হুদা উপজেলার চিৎলা নতুন পাড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| বুধবার বিকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিৎলা নতুন পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী মিছিল বের করা হয়| পরে চিৎলা হাসপাতাল গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান|

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু| তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ| তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে| আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম| তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না| প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে|

এ সময় উপজেলা বিএনপি নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল ইসলাম, আব্দুস সালাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা বরকত সর্দ্দার, বারেক সর্দ্দার, সরমান আলী, যুবদল নেতা দেলোয়ার হোসেন, আলমগীর, নাজমুল, জাবেদ, ইকলাসসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন|

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।