আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়| একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি, অতিরিক্ত দামে সার বিক্রি এবং বিতরণে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় উপজেলা প্রশাসন| বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সার মনিটরিং কমিটির সভাপতি শাহীনুর আক্তার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন| তিনি বলেন, কৃষক যেন সরকার নির্ধারিত মূল্যে, সঠিক সময়ে এবং প্রয়োজনীয় পরিমাণ সার পান, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব| কোনো ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি বা অতিরিক্ত মূল্যে সার বিক্রির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে| কৃষকের ¯^ার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে|
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ| এসময় তিনি জানান,সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম পূর্বশর্ত| কৃষকদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সময়মতো সার পৌঁছে দিতে হবে| সরকার নির্ধারিত নীতিমালা মেনে ¯^চ্ছতার সঙ্গে সার বিতরণে সব ডিলারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে| মাঠপর্যায়ে কোনো সমস্যা দেখা দিলে আমরা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে|
এছাড়াও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, সাইফুল্লাহ মাহমুদ, উপজেলার বিসিআইসি ও বিএডিসির সার ডিলার গত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন|



