জীবননগর সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। গতকাল বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও আম উদ্ধার করে। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবি জানায়, গতকাল শনিবার রাত ১টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৬-এস এর নিকট মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৮ বোতল ভারতীয় (ডরহ ঈবৎবী ঈড়ঁময ঝুৎঁঢ়) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৪-এস এর নিকট রাজাপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৫৫০ কেজি আম উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।