মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে চার জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ| শুক্রবার ভোরে সীমান্ত শূন্য রেখার ১১৬ আন্তর্জাতিক সীমানা পিলারের ওপারে চার জন ব্যক্তিকে দেখতে পাই স্থানীয়রা| পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করা হয়| বর্তমানে তারা কাঁটাতারের এপারে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন| পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সীমান্ত শূন্য রেখার কাছাকাছি অবস্থান করে| স্থানীয়দের মতে ঠেলে দেওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে| এখন পর্যন্ত তাদের তাদের পরিচয় সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি| সীমান্তের ওপারে নদীয়া জেলার তেহটটো থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।