স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে| গতকাল বুধবার বেলা ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালাটি আগামীকাল শুক্রবার ১৯ জুন শেষ হবে|
চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক ¯^পনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার| উদ্বোধনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে ফ্যাক্ট চেক এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে কোন তথ্যটি যে বিশ্বাস করবো আর কোনটি বিশ্বাস করব না তা আপাতদৃষ্টিতে বোঝার উপায় নাই| আমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ দেখি সেটি যে আসলেই সত্য তা কিভাবে বুঝব? সেটি যাচাই করার উপায় হল এই ফ্যাট চেক| যেই প্রশিক্ষণটি আজকে সাংবাদিকদের মাঝে দেওয়া হবে| বর্তমানে সব থেকে বেশি অপতথ্য ছড়িয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে| তাই এই ফ্যাট চেকিং এর মাধ্যমে যদি এটা বোঝা যায় যে তথ্যটি ভুল তাহলে আমরা সহজেই অপতথ্য সনাক্ত করতে সক্ষম হব| উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করবো কোন অপতথ্য ছড়াবেন না এবং সঠিক তথ্য জনগণের মাঝে পৌঁছে দেবেন|
এ সময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক ¯^পন, সাধারণ সম্পাদক শাহআলম সনি, ˆদনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আলামিন, ˆদনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজিব হাসান কচি, ˆদনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক প্রমুখ| সঠিক তথ্য যাচাই (ফ্যাক্ট-চেক) এবং ডিজিটাল মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা|
৩ দিনব্যাপী কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, ˆদনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, জিটিভি জেলা প্রতিনিধি রিফাত রহমান, মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার ইসলাম রাকিব, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, ˆদনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দার, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, এম এম আলাউদ্দিন, মিজানুল হক মিজান প্রমুখ|
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে পিআইবি’র মাল্টিমিডিয়া, গুজব ও ফ্যাক্ট-চেক বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন



