শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন-স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার


শিশু রামিসার ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন, প্রতিবাদ প্রদর্শন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| পরে পুলিশ সুপারের মাধ্যমে ¯^রাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়| গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে এ কর্মসূচির আয়োজন করে মানবতা ফাউন্ডেশন|
মানববন্ধনে বক্তারা শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান| তারা বলেন, এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার সম্পন্ন ও ফাঁসি কার্যকর হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা ˆতরি হবে| কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাননীয় ¯^রাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে প্রদান করেন|
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মানবতা ফাউন্ডেশন চুয়াডাঙ্গার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. সেফালী বেগম, অ্যাডভোকেট মো. জীল্লুর রহমান জালাল, অ্যাডভোকেট আফরোজা আক্তার, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনাসহ মানবতা ফাউন্ডেশনের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।