হিজলগাড়ী অফিস
হিজলগাড়ী ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নেহালপুর গ্রামের পূর্বপাড়ার শান্তি হোসেনের ছেলে সুজন হোসেন (৩৫) এবং কোটালী গ্রামের দীন মোহাম্মদের ছেলে নাসির (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের এএসআই ছগীর হোসেন ও এএসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নেহালপুর পূর্বপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি চায়ের দোকানের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান শেষে রাতেই আটক সুজন ও নাসিরকে উদ্ধারকৃত ইয়াবাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ছগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।
হিজলগাড়ী ক্যাম্প পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২



