দামুড়হুদায় বোরো ধান কাটার সময়ে শ্রমিক সংকট, চরম দুর্ভোগে চাষিরা

আটকবর প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার নাটুদহে বোরো ধান কাটার মৌসুমে তৈরি হয়েছে শ্রমিক সংকট। এতে লেবারের মজুরি পৌঁছেছে ১২শ’ থেকে ১৩শ’ টাকা। এতে চরম বেকায়দায় পড়েছে হাজারো কৃষক।
বৈশাখের শুরু থেকেই দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বিভিন্ন মাঠে পেকে গেছে বোরো ধান। তবে টানা বৃষ্টিতে ধান কাটার কাজ ব্যাহত হওয়ায় একসাথে মাঠে নেমেছেন চাষিরা। এতে করে হঠাৎ করেই বেড়ে গেছে লেবারের চাহিদা। ফলে শ্রমিক প্রতি মজুরি এখন ১২শ’ থেকে ১৩শ’ টাকা, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
গতকাল বুধবার সকালে ছাতিয়ানতলা গ্রামের ধানচাষি আকবর ও হোসেন আলী জানান, জীবনে এই প্রথমবার দেখছি লেবারের দাম ১২-১৩শ’ টাকা। ধান কাটা, বাঁধা ও মাড়াই করা পর্যন্ত খরচ বহন করা আমাদের জন্য খুবই কষ্টকর। স্থানীয় চাষিরা বলছেন, যেখানে প্রতি মণ ধানের দাম ১০৫০ টাকা।  সেখানে লেবারের অতিরিক্ত খরচে লাভ তো দূরের কথা, খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। অতিরিক্ত বৃষ্টি আর শ্রমিক সংকট দুইয়ের চাপে এখন দিশেহারা দামুড়হুদার ধানচাষিরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।