যদি ইসলামী বিপ্লবে জনমত তৈরি না হয় তখন সশস্ত্র বিপ্লব- এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

মেহেরপুর অফিস
ইসলামী বিপ্লব করতে জনমত বিপ্লবের লক্ষ্যে কাজ করছে হেজবুত তাওহীদ। জনমত তৈরীর মাধ্যমে বর্তমান ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী ব্যবস্থা কায়েম করা হবে। এমন মন্তব্য করেছেন হেযবুত তাওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে আয়োজিত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে বিপ্লবের দুটি পথ রয়েছে একটি জনমত অন্যটি সশস্ত্র। হিযবুত তাওহীদ কোন রাজনৈতিক সংগঠন নয়। ইসলামী বিপ্লব ঘটাতে প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না। জনমতের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আর জনগণ না বুঝলে তখন প্রশ্ন আসবে সশস্ত্র কিংবা নিরস্ত্র বিষয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জেলার হেযবুত তাওহীদের কর্মীদের নিয়ে গতকাল বুধবার দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় হেযবুত তওহীদের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ ও আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইসলামী বিপ্লব ঘটাতে নিরলস ভাবে প্রচেষ্টা চালানোর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হেযবুত তাওহীদের কর্মী ও বিভিন্ন এলাকার কমিটির সদস্য বৃন্দ অংশগ্রহণ করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।