কার্পাসডাঙ্গায় শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বিষয়ক আলোচনা সভা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে “স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির অবদান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় কার্পাসডাঙ্গা কাস্টম মোড় সংলগ্ন ইসলামী প্রি-ক্যাডেট ও বেবি টিচিং সেন্টার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি হাজি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুর রশিদ। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্যের গুরুত্ব এবং অপুষ্টিকর খাবার পরিহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল, শিক্ষক আবু বক্কর ও সমাজসেবক ইমরান হোসেন।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শৈশব থেকেই পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আবু বক্কর।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।