প্রেসক্লাবে হামলার ঘটনায়মাদক ব্যবসায়ীর পক্ষে দর্শনাবাসী সর্বস্থরের জনগনের আয়োজনে মানববন্ধন

দর্শনা অফিস
প্রেসক্লাবে হামলার ঘটনায় মাদক ব্যবসায়ীর পক্ষে দর্শনাবাসী সর্বস্থরের জনগনের আয়োজনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ও সন্ত্রাসের প্রকাশ্য উত্থানে ক্ষুব্ধ সাংবাদিক মহল।
দর্শনা প্রেসক্লাব সুত্রে জানা যায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মদ্যপ অবস্থায় চঞ্চল দর্শনা প্রেসক্লাবের দেয়ালে উলঙ্গ হয়ে প্রস্রাব করে এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। প্রতিবাদ করায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের ওপর হামলা চালানো হয়। পরে ১০-১২ জনের একটি দল প্রেসক্লাবে ঢুকে লাইট বন্ধ করে হান্নানকে মারধর করে, তার মোবাইল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গতকাল রবিবার রেলবাজার বটতলায় ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে ‘বিএনপির কর্মী’ দাবি করে তার পক্ষে মানববন্ধন করে দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওনের নেতৃত্বাধীন একটি অংশ। অভিযোগ, নিজেকে ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’ দাবি করা লিওনের নেতৃত্বেই শুক্রবার রাতে প্রেসক্লাবে হামলা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে। সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলার চেষ্টাও হয় মানববন্ধন থেকে। দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন বলেন প্রেসক্লাবে হামলা মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ ঘটনায় দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন বলেন, কেউ নিজেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করলে তা গঠনতন্ত্রবিরোধী। মাদক ব্যবসায়ী বা সেবীদের সঙ্গে ছাত্রদলের সম্পর্ক নেই। ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মমিন মালিতা বলেন, মাদক ব্যবসায়ীর পক্ষে মানববন্ধন দলীয় নীতির পরিপন্থী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।