স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ পার্কে তামিম হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ওই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সুমাইয়া ইয়ার ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক উপ-পরিচালক রবিউল ইসলাম। তামিম হজ্ব কাফেলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মুফতি মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন,সাবেক উপজেলা প্রকৌশলী আলহাজ্ব ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার তরুন, মাওলানা জাহাঙ্গীর আলম ,আলহাজ্ব ওমর আলী ভূঁইয়া, হাজী আনিসুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান।
হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে শতাধিক নারী ও পুরুষ মুসল্লী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে পবিত্র মক্কা নগরীতে উপস্থিত হয়ে হজব্রত পালনের সমস্ত নিয়ম-কানুন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে হজব্রত পালনকালীন সময়ে মক্কা নগরীর কোথায় আবাসন ব্যবস্থা হবে, আবাসন ও খাবারের গুণগত মান কেমন হবে সেগুলো বিষয়ে সম্যক ধারণা তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমাইয়া ইয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আলহাজ্ব আসাদুজ্জামান ছোটন ।
চুয়াডাঙ্গা পুলিশ পার্কে তামিম হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত



