চুয়াডাঙ্গায় গলায় ঔষধ আটকে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর গ্রামে গলায় ট্যাবলেট (ঔষধ) আটকে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাতুল সদর উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে শিশু জান্নাতুলের মা রেশমা খাতুন স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে তাকে খাইয়ে দেয়। এরপর জান্নাতুলের গলায় ট্যাবলেটটি আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জান্নাতুল মারা যায়। জান্নাতুলের বাবা জালাল উদ্দিন জানান, তার মেয়ে বেশ কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। এই কারণে তার স্ত্রী স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে শিশু সন্তানকে খাইয়ে দেয়। সেই ট্যাবলেট টি গলায় আটকে মৃত্যু হয় জান্নাতুলের।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহরাব হোসেন জানান, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বেই মারা যায়। পরিবারের অসচেতনার অভাবে শিশুটি মারা গেছে ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।