স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ অধিবেশনে জীবননগর ও দামুড়হুদা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার আবেদন জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন| গতকাল বুধবার জাতীয় সংসদে দুই মিনিটের বক্তব্যে তিনি বলেন, আজকে প্রথম মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি|
আমার নির্বাচনী এলাকা জীবননগর, দর্শনা এবং দামুড়হুদা| দুটো উপজেলা, একটা থানা নিয়ে এই বিশাল অঞ্চলের জন্য মাত্র দুটি উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স, যেটা মাত্র ৩১ বেডের| উন্নত চিকিৎসা এখানে বলতে কিছু নেই| অপারেশন থিয়েটার কবে নাগাদ চলেছে এটা কেউ বলতে পারে না| এখানকার ডাক্তাররা, মেডিকেল অফিসাররা আউটডোরে ডিউটি করার সুযোগ পান না| কারণ মেডিকেল অফিসার নেই| মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আউটডোর চালানো হয়| তাদের জন্য একটাই প্রেসক্রিপশন রেফার টু যশোর, রেফার টু ঢাকা অথবা রেফার টু চুয়াডাঙ্গা|
এই অবস্থায় এই চিকিৎসাসেবা কেন্দ্রগুলো চলছে| এই চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে আমার অঞ্চলের মানুষের প্রত্যাশা এবং আপনার মাধ্যমে ¯^াস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের অনুরোধ যে, এটাকে ১০০ শয্যায় রূপান্তরিত করে আমার অঞ্চলের মানুষের ¯^াস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করবেন মাননীয় স্পিকার| তিনি আরোও বলেন, আমাদের এই অঞ্চলের মানুষদের বেসরকারি হসপিটাল ক্লিনিকও তেমন নেই, চিকিৎসার জন্য খুবই কষ্ট পাচ্ছে| বিষয়টি যদি খুবই অনুগ্রহ করে মাননীয় ¯^াস্থ্যমন্ত্রী দেখেন তাহলে আমার অঞ্চলের মানুষ কৃতজ্ঞ থাকবে|
সংসদ অধিবেশনে এমপি রুহুল আমিনদামুড়হুদা ও জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতের দাবি



