কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার সকাল ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম| এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক ফাহিমা সুলতানা, শহাজাহান, রমজান আলী, ফিরোজ আলী, মোন্তাসির সুমন, সোহেল রানা, আকরামুল হক, জসিম উদ্দীনসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ|
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন|
কার্পাসডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



