আলমডাঙ্গা অফিস
যশোর শিক্ষা বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ খোন্দকার কামাল হাসান পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে আগামী ১৮ এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মরহুম খোন্দকার কেএম হাসানের মেজ পুত্র। ইতিমধ্যে হজ্জের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে বন্ধু সংগঠন “বন্ধন-৮২” গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত ফাতেমা টাওয়ারে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুল আলম সফদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন।
সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন বন্ধুবর সাইদুর রহমান, আতিয়ার রহমান, আঃ জলিল, হারুন অর রশিদ, শরিফুল ইসলাম, মঞ্জুর রহমান প্রমুখ। অন্যান্য উপস্থিত ছিলেন জাহিদ হোসেন রেন্টু, ফিরোজ আহাম্মেদ, কামরুল বাহার খোকন, রবিউল হক মিন্টু, সাইদুর রহমান ফতু, তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন ও ইকবাল হাসান।
অধ্যক্ষ কামাল হাসান তাঁর বক্তব্যে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি দুঃখ প্রকাশ করেন, ইচ্ছে থাকা সত্ত্বেও সকলের সঙ্গে দেখা করতে পারেননি। অনুষ্ঠানের পরিশেষে জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আশরাফুল আলম বাবু সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।
আলমডাঙ্গায় বন্ধু সংগঠনের উদ্যোগে হজ্জযাত্রা উপলক্ষে আলোচনা সভা



