আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া মহিলা কওমী মাদরাসা হেদায়া জামাতাতের ক্লাস উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতারনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় মাদরাসার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা কওমী মাদরাসার আমায়তো সভাপতি ও লেখক আবু জাফর।
প্রধান আলোচক ছিলেন মহেশপুর সুমাইয়া কওমী মাদরাসার মুহাতামিম মুফতি রফিকুল ইসলাম বিন নুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিশিষ্ট সমাজকর্মী ডা: রফিকুল ইসলাম, শিক্ষক মোস্তাফুির রহমান সোনা, আন্দুলবাড়িয়া পুরাতন জামে মসজিদের ইমাম তরিকুল ইসলাম ও আব্দুস সাত্তার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আমিনিয়া মাদরাসার মুহাতামিম মুফতি নাসির উদ্দিন।
অনুষ্ঠাটি সঞ্চালনা করেন মাও: মো: তরিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেন। দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক মুফতি রফিকুল ইসলাম বিন নুরী।
আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদ্রাসা হেদায়া জামাতাতের ক্লাস উদ্বোধন



