স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ১ জন পুরুষ রয়েছে। এছাড়াও পৃথক আরো ২টি অভিযানে ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানয়, গতকাল বুধবার রাত ১টার দিকে মাটিলা বিওপি’র মেইন পিলার ৫৩/২-এস এর নিকট মকরধ্বজপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১টার দিকে মাটিলা বিওপি’র মেইন পিলার ৫৩/২-এস এর নিকট চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯ হাজার ৫৫০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র মেইন পিলার ৬০/৭২-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে জিনজিরাপাড়ায় হাবিলদার মোঃ আব্বাস আলী এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ মনিন্দ্র সরকার (৬৯) গোপালগঞ্জ জেলার জিকাবাড়ী গ্রামের সহাদেব সরকারের ছেলে। এদিকে গতকাল বুধবার সকাল ৮টার দিকে শ্রীনাথপুর বিওপি’র মেইন পিলার ৬১-এমপি এর নিকট শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে টহল দিচ্ছিল। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন নারী ও ২ জন শিশু। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী আটক, মদ ও ঔষধ উদ্ধার



