আলমডাঙ্গায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়ার অভিযোগ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগও পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলমান এ কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। এতে ভোগান্তির শিকার হন অনেকে। এ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের সাংবাদিক তানভির সোহেলকে সোহেল রানা বাধা দেন।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে তাৎক্ষণিক মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।