জীবননগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সাধারণ সভা গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জীবননগর প্রেসক্লাবের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়। একটি গোষ্ঠি প্রেসক্লাবকে নিজেদের মতো করে পরিচালিত করার ফলে প্রেসক্লাব বন্ধুহীন হয়ে পড়েছে। জীবননগর প্রেসক্লাব সব সময় জীবননগরের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছে। আগামীতে জীবননগরের উন্নয়নের জন্য প্রেসক্লাব অগ্রনী ভূমিকা পালন করবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রেসক্লাবের উন্নয়নের জন্য নানান উদ্যোগ গ্রহন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ, জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন, আমিনুর রহমান নয়ন, শেখ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শামসুল আলম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিপন হোসেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।