জীবননগরে আইনশৃংখলা বিষয়ক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জীবননগর থানার এসআই জাহিদ হাসান প্রমুখ।
সভায় চোরাচালান, মাদক,কিশোর গ্যাং, দূর্নীতি, সন্ত্রাস ও নাশকতার বিষয়ে আলোচনা করা হয় এবং এগুলো প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে বর্তমান সময়ে জ্বালানি তেল অবৈধ মজুদদার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোরদার করা ও আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড তদারকি করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সবাইকে ধৈর্য সহকারে শৃংখলার সাথে তেল সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।