স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ রুহুল আমিন বলেন, আমরা দুর্ণীতি করবো না দুর্ণীতি করতে দিবো না। বরাদ্দের শতভাগ কাজ করতে হবে। বরাদ্দ আশার সাথে সাথে সেই এলাকার জনগনের জানানো হবে। নেতাকর্মীদের বলেন আপনার সামান্য ক্ষতি হলেও, আপনার দ্বারা যেন অপরের কোন ক্ষতি না হয়। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি। আমরা এক এক করে আমাদের সকল ওয়াদা পূরণ করবো ইনশাল্লাহ। গতকাল মঙ্গলবার সন্ধায় জামায়াতে ইসলামী কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ধান্যঘরা ঈদগা ময়দানে সংবর্ধনা সভায় উপরোক্ত মন্তব্য করেন ।
রুহুল আমিন আরো বলেন- জেলায় যদি কোন অফিসার দুর্ণীতি করার নিয়ত থাকে তাহলে অফিসারদের বলবো অন্য জেলায় চলে চলে যেতে। আমরা সব সময় ইনসাফের কথা বলেছি। আমরা বদ্ধ পরিকর, গরীব অসহায় মানুষের পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে পারি।
এর আগে দর্শনা থানা আমির রেজাউল করিম কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নাম ঘোষণা করেন। সর্বস্ম্মতিক্রমে চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান কাবিল, ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আলিম, ২নং ওয়ার্ডের শাজাহান সিরাজ, ৩ নং ওয়ার্ড আব্দুস সামাদ, ৪ নং ওয়ার্ড কামরুজ্জামান মিলন, ৫ নং মোস্তাফিজুর রহমান ৬ নং শহিদুল ইসলাম ৭ নং শিহাব ৮ নং মিজানুর রহমান ৯ নং সবুর খানের নাম ঘোষণা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু, কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে আমির সদেকিন, থানা সদস্য জিয়াউর রহমান, সাইফুর, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লা । অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী মাওলা: আব্দুস সাত্তার।
কুড়ুলগাছিতে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন



