চুয়াডাঙ্গায় ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের বনিক সমিতি মিলনায়তনে এ আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাড. মোঃ আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, বি.এম.এ চুয়াডাঙ্গার আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নূপুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সাবেক আমীর মোঃ আনোয়ারুল হক মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মোঃ মাহবুবুর রহমান (মিলন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোঃ রোকনুজ্জামান (রুবেল) ও ডা. মোঃ শফিক আহমেদ।
বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুস শুকুর। পরে উপস্থিত সকলে মিলে ইফতারে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।