মেহেরপুর অফিস
বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব মেহেরপুর জেলা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়। জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, ক্যাব সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী উপজেলা ক্যাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ সরকারি কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধিবৃন্দ র্যালীতে অংশ নেন। র্যালি শেষে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত



