স্টাফ রিপোর্টার
মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় স্ট্রোকজনিত কারনে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও ওলামা বিভাগের সম্পাদক, হানুরবাড়াদী গ্রামের আলেম মাওলানা সিদ্দিকুর রহমান হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, দ্বীন ও ইসলামের খেদমতে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন মরহুম সিদ্দিকুর রহমান। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দ্বীনের বিজয় ও ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর এই অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। গতকাল শনিবার রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল



