স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ৩ দিন ব্যাপি গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও বিশ্ব নাট্য দিবস উৎযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গা’র কার্যালয়ে “সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম চুয়াডাঙ্গার” (৩ দিন ব্যাপি) ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অরিন্দম চুয়াডাঙ্গার সহসভাপতি মোঃ বজলুর রহমান জোয়ার্দার, সহসাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক, নৃত্য ও সঙ্গীত বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা লিটন, উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ আব্দুল মোমিন টিপু, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নাট্য সম্পাদক মোঃ নূর আলম সিদ্দিক, সদস্য মোঃ মিঠুন, জেলা সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মান্নান, উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদ এর সভাপতি হাবিবি জহির রায়হান, সাধারণ সম্পাদক মোঃ আদিল হোসেন, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ এর পরিচালক মনোয়ারা খুশি এবং জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল হাবীব সেলিম।
এ সময় ৩ দিন ব্যাপি অনুষ্ঠান আয়োজনের জন্য মোঃ আব্দুল মোমিন টিপু কে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, মোঃ আদিল হোসেন, মনোয়ারা খুশি, মোঃ সেলিমুল হাবীব সেলিম ও মোঃ মনিরুজ্জামান মানিক।
চুয়াডাঙ্গায় ৩ দিন ব্যাপি গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও বিশ্ব নাট্য দিবস উৎযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত



