আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাপ হোসাইন বলেন, নিয়মিত কুরআন তিলাওয়াত ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞান ও আমলের দিক থেকে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তিনি বলেন, সংগঠনের ইতিহাস ত্যাগ ও কোরবানির ইতিহাসে সমৃদ্ধ। তাই নিজেরা পাওয়ার চেয়ে অন্যকে দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা। এ সময় উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।