আন্দুলবাড়িয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
আন্দুলবাড়িয়া এলাকায় আলহাজ্ব সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা হাজি বিশারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামী দলের আমীর হাজি আব্দুর রহমান, বিশ্বাসপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুজ্জামান, বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাজি শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসাইন। পরে মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ইউনিয়ন সভাপতি মহাসীন আলী খান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি জাফর আলী, বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান, সহসভাপতি খন্দকার নাসির উদ্দিন সোহাগ, উপজেলা জামায়াতে ইসলামী আইটি ও প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও আলহাজ্ব সংগঠনের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ হাজি আশাদুর রহমান আশা, দপ্তর সম্পাদক হাজি শাহ আলম বাচ্চু, কার্যনির্বাহী সদস্য হাজি ইয়াসিন আলী, হাজি আতিয়ার রহমান বিশ্বাস, হাজি আব্দুর রাজ্জাক, হাজি কামরুল হাসান বাবলুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা এর সুপার মাওলানা শরিফুল ইসলাম। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।