জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর থানার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকার সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা (৩২) ও মং পূজাইনের ছেলে মং চাকমা (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।